News71.com
 Bangladesh
 03 May 19, 02:43 PM
 87           
 0
 03 May 19, 02:43 PM

নিষধাজ্ঞা উপেক্ষা করে জাটকা নিধন॥কারওয়ান বাজারে জব্দ ৫ টন,আটক ১০

নিষধাজ্ঞা উপেক্ষা করে জাটকা নিধন॥কারওয়ান বাজারে জব্দ ৫ টন,আটক ১০

নিউজ ডেস্কঃ রমজান মাস সামনে রেখে বাজার তদারকির অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তে অভিযান চালিয়েছে র্যা ব। জব্দ করা হয়েছে বিক্রি নিষিদ্ধ ৫ টন জাটকা ও আফ্রিকান মাগুর মাছ। ১০ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।র্যা ব জানায়, জাটকা ইলিশ এবং আফ্রিকান মাগুর মাছ বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয় বিক্রেতাদের। এছাড়া র্যা বের ফরেনসিক ইউনিটের পরীক্ষায় কোনো মাছে ফরমালিন পাওয়া যায়নি। মৎস্য সম্পদ অধিদফতরের সহায়তায় ভোর ৬টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চলে। রোজা সামনে রেখে মশলা ও সবজির দাম বাড়ানো হয়েছে কিনা তাও দেখা হয়।


ঢাকার জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর বলেন, কিছু অসাধু জেলে আছে যারা নিষেধাজ্ঞার মধ্যেও জাটকা ধরছে, তারা জাটকা ধরে ঢাকায় চালান করছে। এই জাটকা ধরা যেকোনোভাবে আমাদের বন্ধ করতে হবে।র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, কারওয়ান বাজারে আমরা অভিযান চালাই। প্রথমে আমরা মাছের আড়তে অভিযান চালাই, সেখানে আমরা মাছে কোনো ফরমালিন পাইনি। এখানে জাটকা এবং চাষ নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিক্রির কারণে ১০ জনকে আটক করি। বিভিন্ন মেয়াদে তাদের শাস্তি দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন