News71.com
 Bangladesh
 03 May 19, 07:34 AM
 132           
 0
 03 May 19, 07:34 AM

উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিসিএস প্রশাসন কর্মকর্তাদের প্রত্যয় ব্যক্ত॥

উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিসিএস প্রশাসন কর্মকর্তাদের প্রত্যয় ব্যক্ত॥

নিউজ ডেস্কঃ সমৃদ্ধ, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার পথে নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিতে চান ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা।২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সর্বোত্তম অবদান রাখার প্রতিজ্ঞা নিয়ে চাকরির দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ অনুষ্ঠানে এমন প্রত্যয় ব্যক্ত করেন সরকারি এই কর্মকর্তারা।গতকাল বৃহস্পতিবার রাতে সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে বিসিএস প্রশাসন ক্যাডার ৩৫তম ব্যাচের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।হেলালুদ্দীন বলেন, বিসিএস প্রশাসন ক্যাডার একটি ঐত্যবাহী ক্যাডার। এর রয়েছে ২৫০ বছরের ইতিহাস। সেই ঐতিহ্য, ইতিহাসের ধারা অব্যাহত রাখার দায়িত্ব আপনাদের। ২০২১ এর লক্ষ্য, ২০৪১ এর রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন, তার বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের। তার জন্য দক্ষতা বৃদ্ধির জন্য বেশি বেশি প্রশিক্ষণ প্রয়োজন।

তিনি বলেন, আপনাদের হাত ধরে ৪১ সালে উন্নত দেশ হবে। তার জন্য আপনাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। উন্নত দেশ গড়ে তোলার মতো যোগ্যতা অর্জন করতে হবে। নিজের দক্ষতা, সততা এবং ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে ক্যারিয়ার গঠন করতে হবে। ব্যক্তিগত ক্যারিয়ার খুবই গুরুত্বপূর্ণ। ক্যারিশমাটিক যোগ্যতা থাকতে হবে। নিজের ক্যারিয়ার গঠন, লেখাপড়া করা, মানুষেরর সাথে সুন্দর ব্যবহার করে নিজের সততা, দক্ষতার পরিচয় দিয়ে উপরের সিঁড়িতে উঠতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন