News71.com
 Bangladesh
 02 May 19, 01:14 PM
 190           
 0
 02 May 19, 01:14 PM

‘ফণী’র কারণে ৪ মে’র এইচএসসি পরীক্ষা স্থগিত

‘ফণী’র কারণে ৪ মে’র এইচএসসি পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে ৪ মে শনিবারের এইচএসসি ও সমমানের নির্ধারিত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৮ মে’র পরীক্ষা ১৪ মে মঙ্গলবার যথাসময়ে সময়ে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২ মে) ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান।রুটিন অনুযায়ী ৪ মে সকালে উচ্চতর গণিত প্রথমপত্র ও ইসলাম শিক্ষা পরীক্ষা ছিল। আর বিকেলে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা ছিল। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন জীববিজ্ঞান প্রথম পত্রের (তত্ত্বীয়) পরীক্ষা হওয়ার কথা ছিল।পরিবর্তিত রুটিন অনুযায়ী ৪ মে’র বাতিলকৃত পরীক্ষা আগামী ১৪ মে মঙ্গলবার একই সময়ে অনুষ্ঠিত হবে।এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন জীববিজ্ঞান প্রথম পত্রের (তত্ত্বীয়) পরীক্ষা হওয়ার কথা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন