News71.com
 Bangladesh
 01 May 19, 05:38 AM
 132           
 0
 01 May 19, 05:38 AM

আগামী ৪ জুলাই থেকে চালু হবে বিমানের হজ ফ্লাইট॥

আগামী ৪ জুলাই থেকে চালু হবে বিমানের হজ ফ্লাইট॥

নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরুর সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে । ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান।বিমান বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, প্রাক-হজ ফ্লাইট শেষ হবে ৫ আগস্ট। ফিরতি হজ ফ্লাইট ১৭ আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ সেপ্টেম্বর।এ বছর বাংলাদেশ থেকে হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান।

এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দায় ১০টি, সিলেট থেকে জেদ্দায় ৩টি, চট্টগ্রাম থেকে মদিনায় ৭টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজ যাত্রীদের।এ বছরই প্রথম ঢাকায় ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে হজ যাত্রীদের। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে না তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন