News71.com
 Bangladesh
 30 Apr 19, 04:03 PM
 143           
 0
 30 Apr 19, 04:03 PM

জাতীয় যেকোনো প্রয়োজনে সদা প্রস্তুত থাকতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজের নির্দেশনা॥

জাতীয় যেকোনো প্রয়োজনে সদা প্রস্তুত থাকতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজের নির্দেশনা॥

নিউজ ডেস্কঃ জাতীয় যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।আজ (মঙ্গলবার) মিরপুর সেনানিবাসের ২৫ এডি রেজিমেন্ট আর্টিলারির প্রশিক্ষণ মাঠে সেনাবাহিনীর রেজিমেন্ট কালার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। জেনারেল আজিজ বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও অবকাঠামোগত উন্নয়নে অবদান রেখে চলেছে সেনাবাহিনী। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও অন্তর্ভুক্ত অবদান রাখছে। একই ধারায় জাতীয় যেকোনো প্রয়োজনে সদা প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনীর সকলকে দেশমাতৃকার যেকোনো প্রয়োজনে এগিয়ে আসতে হবে। উল্লেখ্য, আজ সেনাবাহিনীর চারটি ইউনিট কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং প্রধান অতিথির কাছ থেকে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে। এ ইউনিটগুলো হলো ৫ এডি রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট আর্টিলারি, ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ১৬ বীর।

ওদিকে, আজ সকালে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, উগ্রবাদ ইস্যুকে কেন্দ্র করে কোনো মহল উদ্দেশ্য হাসিলের জন্য গুলিস্তানে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি বলেছেন, গতকাল গুলিস্তানে দুই ট্রাফিক পুলিশ সদস্য ও একজন কমিউনিটি পুলিশ সদস্যকে লক্ষ্য করে যে ককটেলটির বিস্ফোরণ ঘটানো হয়েছে তা সাধারণ ককটেল নয়, অনেক শক্তিশালী ছিল। এ আগে, রাজধানীর মোহাম্মদপুর বছিলা মেট্রো হাউজিং এলাকার জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে ও অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যা ব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) এসপি মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আস্তানায় অভিযানে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা জেএমবির সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। গতকাল সোমবার ভোরে মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানায় র্যা বের অভিযানে নিহত হয় দুই জঙ্গি। নিজেদের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা আত্মাহুতি দেয় বলে দাবি র্যাহবের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন