
নিউজ ডেস্ক: যে কোনো ঝুঁকি এড়াতে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কোনো আপোস না করার নির্দেশনা দিয়েছে সরকার। সিরিয়াসহ যে কোনো দেশের আগতদের দেহ তল্লাশিসহ স্ক্যানিং এর মাধ্যমে প্রবেশ করতে হবে।আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থা আইকাও- এর নির্দেশনা অনুযায়ী দুর্যোগ মোকাবিলা মহড়া দেখতে এসে এসব তথ্য জানান বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। শাহ আমানত বিমানবন্দরে একটি ডামি বিমানে আগুন ধরানোর মাধ্যমে শুরু হয় এ মহড়া। এতে দেখানো হয় দুর্ঘটনায় কবলিত বিমানের আগুন নেভানোর পাশাপাশি হতাহতদের কিভাবে নিরাপদে উদ্ধার করা হয়। মূলত কত দ্রুত সময়ে দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনা পরবর্তী সময়ে উদ্ধার কাজ চালানো যায় তার পরীক্ষা করা হয়।