News71.com
 Bangladesh
 29 Apr 19, 06:50 PM
 110           
 0
 29 Apr 19, 06:50 PM

অসুস্থতার কারণ দে‌খি‌য়ে শপথের সময় চাইলেন ফখরুল

অসুস্থতার কারণ দে‌খি‌য়ে শপথের সময় চাইলেন ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থতার কারণ দে‌খি‌য়ে প‌রে শপথ নেয়ার ব্যবস্থা কর‌তে সংসদের স্পিকা‌রের দফতরে চি‌ঠি পা‌ঠি‌য়ে‌ছেন। ‌আজ সোমবার দলীয় সূত্রে বিষয়টি জানা গেছে। ত‌বে স্পিকা‌রের দফতর এখনও কোন চি‌ঠি পায়‌নি জানা গেছে। এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ নেয়ার শেষ দিনে শপথ নিয়েছেন বিএনপির চারজন সদস্য। বিকালে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে তারা শপথ গ্রহণ করেন। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের মোশারফ হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন