News71.com
 Bangladesh
 29 Apr 19, 01:36 PM
 111           
 0
 29 Apr 19, 01:36 PM

দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্যদের শপথ: রিজভী

দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্যদের শপথ: রিজভী

নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ৪জন সংসদ সদস্যের শপথ নেওয়া দলীয় সিদ্ধান্তেই হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় তিনি এ কথা জানান। তিনি বলেন, আজ সোমবার বিকাল ৪টা পর্যন্ত শপথ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত ছিল না। পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজভী জানান, দলের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। কৌশলগত কারণে শপথ নেওয়া। এদিকে, আজ সোমবার সন্ধ্যা ৭টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এ ব্যাপারে ব্যাখ্যা করবেন। বিএনপির ৪জন সংসদ সদস্য শপথ নেওয়ার পর জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন