News71.com
 Bangladesh
 29 Apr 19, 01:04 PM
 128           
 0
 29 Apr 19, 01:04 PM

তারেক রহমানের নির্দেশেই শপথ নিতে এসেছি॥ এমপি হারুনুর রশীদ

তারেক রহমানের নির্দেশেই শপথ নিতে এসেছি॥ এমপি হারুনুর রশীদ

নিউজ ডেস্কঃ শপথ নিতে সংসদ ভবনে পৌঁছেছেন বিএনপি থেকে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত ৪ সদস্য। আজ সোমবার ২৯ এপ্রিল বিকেলে সোয়া পাঁচটার দিকে তাঁরা সংসদ ভবনে পৌঁছেছেন বলে জানা গেছে। সংসদে যাওয়ার আগে এমপি হারুনুর রশিদের বাসায় তারা মিলিত হন। তবে শপথ নিতে এসে হারুনুর রশীদ জানান, ‘তারেক রহমানের নির্দেশেই শপথ নিতে এসেছি।’ শপথ নিতে আসা চারজন হলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঁইয়া এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন। এর আগে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও গণফোরামের মোকাব্বির খান।

তবে বিএনপি থেকে নির্বাচিত ছয়জনের মধ্যে বিএনপির মহাসচিব ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিচ্ছেন না বলে জানা গেছে। প্রসঙ্গত, বিএনপি থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য হলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন এবং ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ (বহিষ্কৃত)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন