News71.com
 Bangladesh
 29 Apr 19, 12:35 PM
 114           
 0
 29 Apr 19, 12:35 PM

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির নির্বাচিত আরও ৪ সদস্য॥

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির নির্বাচিত আরও ৪ সদস্য॥

নিউজ ডেস্ক: সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির নির্বাচিত আরও ৪ সদস্য। শপথ নেয়ার জন্য আজ বিকেলে সংসদ ভবনে পৌঁছান বিএনপি থেকে নির্বাচিত ৪ সদস্য। আজ সোমবার (২৯ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে সংসদ ভবনে পৌঁছান তারা। শপথ নিতে যাওয়া চার সংসদ সদস্য হলেন- চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।আজ সোমবার সকালে থেকেই দলীয় সিদ্ধান্তে নানা জটিলতায় অপেক্ষায় ছিলেন এই ৪ বিএনপির নেতা। তবে, আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিচ্ছেন না। এর আগে সকালে আমিনুল ইসলাম বলেছিলেন, ‘আমরা তো বসে আছিরে ভাই, শপথ নেওয়ার সম্ভাবনার জন্যই তো। এখন সবকিছু আল্লাহর হাতে।মন্তব্যের শেষ দিকে আমিনুল ইসলাম বলেন, ‘আমি আমার অফিসে বসে আছি। এখনও দলের সিদ্ধান্তেই আছি। শপথ গ্রহন শেষে গনমাধ্যমকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ হারুনুর রশীদ বলেন দলীয় নেতার নির্দেশে তারা শপথ নিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন