News71.com
 Bangladesh
 29 Apr 19, 06:47 AM
 102           
 0
 29 Apr 19, 06:47 AM

২০১৮ সালে যৌন নির্যাতনের স্বীকার হয়ে মারা যায় ২৭১ শিশু আর ধর্ষিত হয় ৪৩৩জন  

২০১৮ সালে যৌন নির্যাতনের স্বীকার হয়ে মারা যায় ২৭১ শিশু আর ধর্ষিত হয় ৪৩৩জন   

নিউজ ডেস্কঃ দেশে শিশুদের প্রতি সহিংসতার মাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০১৮ সালে সারাদেশে ধর্ষণ, যৌন নির্যাতন, হত্যা ও শারীরিক নির্যাতনের কারণে মারা গেছে ২৭১ শিশু। আর বছরটিতে কেবল ধর্ষণের শিকার হয়েছে ৪৩৩টি শিশু। এছাড়াও বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১ হাজার ৬ জন। জাতীয় প্রেস ক্লাবে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে দেশে ধর্ষণ, যৌন নির্যাতন, হত্যা ও শারীরিক নির্যাতনের এই পরিসংখ্যান প্রকাশ করে সংগঠনটি। ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের তথ্য বিশ্লেষণ করে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাফিজা শাহীন শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে জানান, ২০১৮ সালে ৪৩৩টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়ে মারা গেছে ২২টি শিশু। যৌন নির্যাতনের ফলে মারা গেছে একজন। এছাড়াও ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল ৫৩টি শিশুর ওপর।

২০১৮ সালে ধর্ষণের শিকার হওয়া বেশিরভাগ শিশুর বয়স ৭ থেকে ১২ বছর। ১৩ থেকে ১৮ বছর বয়সীরা বেশি হন যৌন নির্যাতনের শিকার। বিশেষ করে পুরুষ শিক্ষকের হাতে এই ধরনের নির্যাতনের ঘটনা বেশি ঘটে। গত বছর এই সংখ্যা ছিল ১২৯ জন। এদের মধ্যে ১৭ জন ধর্ষণের শিকার হয়েছে গত বছরে শিশুদের বিষয়ে এক হাজার ৩৭টি ইতিবাচক সংবাদ প্রকাশ হয়েছে। অন্যদিকে নেতিবাচক ঘটনায় সংবাদ প্রকাশিত হয়েছে দুই হাজার ৯৭৩টি, যেখানে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা ছিল ১৬ হাজার ৮১১ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন