News71.com
 Bangladesh
 29 Apr 19, 05:24 AM
 168           
 0
 29 Apr 19, 05:24 AM

রাজধানীর বসিলার জঙ্গি আস্থানায় র‍্যাবের অভিযান শেষ পর্যায়ে॥

রাজধানীর বসিলার জঙ্গি আস্থানায় র‍্যাবের অভিযান শেষ পর্যায়ে॥

নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে র্যাাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) অভিযান চলছে। সেখানে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন র্যা বের বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াডের সদস্যরা সেই বাড়িটিতে প্রবেশ করেছে বলে জানা গেছে।র্যা বের পক্ষ থেকে দাবি করা হয়, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে বছিলার মেট্রো হাউজিংয়ে অবস্থিত বাড়িটি ঘিরে রাখে র্যা ব সদস্যরা। বাড়িটি টিনের একচালা। সেখানে জঙ্গিরা অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান শুরু করা হয়েছে।

র্যা ব-২-এর সদস্যরা এ অভিযান পরিচালনা করছেন। বাড়িটি ঘিরে রাখার পরই সেখান থেকে স্থানীয় অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়। সেটি টের পেয়ে জঙ্গিরা গুলি করে এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটায়। ভোর পৌনে ৫টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে র্যা বের বরাত দিয়ে জানিয়েছে ইউএনবি।আজ সোমবার সকালে অভিযানের একপর্যায়ে র্যােবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণে টিনের চাল উড়ে গেছে। ভেতরে দু-তিনজন ছিলেন, কেউ জীবিত নেই বলে ধারণা করা হচ্ছে। ভেতরে প্রবেশ করেছে র্যালবের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা।এ ব্যাপারে পরে আরো বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাষবের পরিচালক। তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদের জন্য বাড়িটির কেয়ারটেকারসহ দুজনকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন