News71.com
 Bangladesh
 29 Apr 19, 04:41 AM
 84           
 0
 29 Apr 19, 04:41 AM

ভুয়া নকল ও পুতুল প্রধানমন্ত্রী ইমরান খান॥ মাওলানা ফজলুর রহমান

ভুয়া নকল ও পুতুল প্রধানমন্ত্রী ইমরান খান॥ মাওলানা ফজলুর রহমান

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ভুয়া, নকল ও পুতুল প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির ইসলামপন্থী দলগুলোর জোট মজলিসে মুত্তাহিদা আমলের প্রধান ও জমিয়তে উলামায়ে ইসলামের চেয়ারম্যান মাওলানা ফজলুর রহমান। আজ রোববার সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। এখন যারা পাকিস্তান পরিচালনা করছেন, তারা ইসলামের শিক্ষা সম্পর্কে একবারে অজ্ঞ। এ শাসকরা পাকিস্তান প্রতিষ্ঠার উদ্দেশ্যও জানেন না। ইরান সফরে দেয়া ইমরান খানের বক্তব্যের কড়া সমালোচনা করে দেশটির প্রভাবশালী এ রাজনীতিবিদ বলেন, তিনি নাকি মুখ ফসকে ভুল কথা বলেছেন। তিনি দেখাতে চান যে তার কথায় অনেক জাদু আছে। ‘আসলে তিনি তো কথাই বলতে জানেন না। এ সত্য স্বীকার করে নিলেই তো হয় যে, রাষ্ট্রীয় বিষয়ে তার ন্যূনতম জ্ঞান নেই,’ বললেন এ রাজনীতিবিদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন