News71.com
 Bangladesh
 29 Apr 19, 04:40 AM
 124           
 0
 29 Apr 19, 04:40 AM

পুঁজিবাজারকে নিয়ন্ত্রণে না আনলে দেশের উন্নয়ন ধমকে যাবে॥অর্থমন্ত্রী

পুঁজিবাজারকে নিয়ন্ত্রণে না আনলে দেশের উন্নয়ন ধমকে যাবে॥অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারের যেসব সমস্যা আছে তা চিহ্নিত করেছি। একে একে সবগুলি সমস্যার সমাধান দেবো।তিনি বলেন, পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্তদের নিয়ে আমি এক-দুই দফা মিটিং করেছি। আরও মিটিং করবো। মিটিং করে আর ১০টি দেশে পুঁজিবাজার যেভাবে চলে আমরাও সেইভাবে চালানোর চেষ্টা করবো। এ ক্ষেত্রে যেসব জায়গায় বিচ্যুতি আছে তা অবশ্যই দূর করা হবে। যেহেতু পুঁজিবাজার আর অর্থনীতি একে অপরের সঙ্গে সম্পৃক্ত, কাজেই সঙ্গত কারণেই পুঁজিবাজারের জন্য আগামী বাজেটে প্রণোদনা থাকবে।আজ রোববার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের আহসানুল হক টিটুর সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।মুস্তফা কামাল বলেন, পুঁজিবাজারের জন্য প্রণোদনা কতটা থাকবে তা এই মুহূর্তে বলতে পারছি না। অবশ্যই পুঁজিবাজারকে শক্তিশালীভাবে চালানোর জন্য যা কিছু উপজীব্য, সেটাই করা হবে।তিনি বলেন, আমাদের দেশের অর্থনীতি অত্যন্ত চাঙ্গা ও শক্তিশালী। ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফ আমাদের অর্থনীতি দেখে উচ্ছ্বসিত। তারা অন্যান্য দেশকে বাংলাদেশকে অনুসরণ করতে বলেছে। আমাদের এই এগিয়ে যাওয়া থমকে যাবে যদি পুঁজিবাজারকে নিয়ন্ত্রণে আনতে না পারি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন