News71.com
 Bangladesh
 27 Apr 19, 12:49 PM
 233           
 0
 27 Apr 19, 12:49 PM

বনানীতে জায়ানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ অনুষ্ঠিত   

বনানীতে জায়ানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ অনুষ্ঠিত    

নিউজ ডেস্কঃ  দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় গীর্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের ৮ বছর বয়সী নাতি নিহত জায়ান চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় আজ শনিবার (২৭ এপ্রিল) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬ এপ্রিল) জায়ান চৌধুরীর রুহের মাগফিরাত এবং ওই সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বাদ জুম্মা বায়তুল মুকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্সসহ শ্রীলংকার হামলায় আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতও অনুষ্ঠিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন