News71.com
 Bangladesh
 27 Apr 19, 06:23 AM
 158           
 0
 27 Apr 19, 06:23 AM

মাদক রাখা ও সেবনের দায়ে রাজধানীতে ৬৬ জন গ্রেফতার

মাদক রাখা ও সেবনের দায়ে রাজধানীতে ৬৬ জন গ্রেফতার

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদক রাখা ও সেবনের দায়ে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৭২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯২৭ গ্রাম ১০৩০ পুরিয়া হেরোইন, ৭০ কেজি ৭৭০ গ্রাম গাঁজা, ২১ বোতল দেশী মদ ও ৩০ টি ইনজেকশন উদ্ধার করা হয়। ২৬ এপ্রিল, ২০১৯ গতকাল শুক্রুবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা রুজু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন