News71.com
 Bangladesh
 27 Apr 19, 06:21 AM
 151           
 0
 27 Apr 19, 06:21 AM

স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই জামায়াতের॥ হানিফ

স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই জামায়াতের॥ হানিফ

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, খোলস পাল্টে যে নামেই আসুক না কেন, রাজনীতি করার অধিকার নেই জামায়াতের।আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে আটটায় জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকীতে মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও তাঁর আত্মার মাগফেরাত কামনা ও বিশেষ মোনাজাত শেষে তিনি এ কথা বলেন।

এর আগে, গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে হানিফ বলেছিলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নির্বাচিত বাকিরা ৩০ এপ্রিলের মধ্যে শপথ নেবেন। বিএনপির একজন বৃহস্পতিবার শপথ নিয়েছেন। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ৩০ তারিখের মধ্যে আপনারাও শপথ নেবেন বলে আশা করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন