News71.com
 Bangladesh
 26 Apr 19, 12:58 PM
 202           
 0
 26 Apr 19, 12:58 PM

পুলিশ লুটপাট করলে গণতন্ত্র চলতে পারে না॥গনফোরাম সন্মেলনে ড. কামাল হোসেন

পুলিশ লুটপাট করলে গণতন্ত্র চলতে পারে না॥গনফোরাম সন্মেলনে ড. কামাল হোসেন

নিউজ ডেস্ক: পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, পুলিশ তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করলে দেশে গণতন্ত্র ও সংবিধানের শাসন প্রতিষ্ঠিত হয়।আজ শুক্রবার সকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে গণফোরামের বিশেষ কাউন্সিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আট বছর পর আজ গণফোরামের কাউন্সিল হয়।কামাল হোসেন বলেন, ‘পুলিশ কিন্তু দেশের মালিক না, দেশের সেবক। সংবিধান মেনে তারা আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে। আপনারা সতর্ক থাকবেন যে পুলিশ যেন তার ক্ষমতার বাইরে গিয়ে কোনো অন্যায়-অত্যাচার করতে না পারে। সুষ্ঠু গণতন্ত্র ও সংবিধানের শাসন তখনই থাকে, যখন পুলিশ তার দায়িত্ব ঠিকভাবে পালন করে।

জনগণকে অবাধ ও নিরপেক্ষ বিষয়টি ভালোভাবে বুঝতে হবে উল্লেখ করে গণফোরাম সভাপতি বলেন, অর্থের বিনিময়ে ভোট বিক্রি করা অন্যায়। জনগণকে এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। এ ছাড়া তিনি ঐক্যবদ্ধ আন্দোলন ও ঐক্য গড়ার ওপর জোর দেন।সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় দেওয়ায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রশংসা করে কামাল হোসেন বলেন, তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। মৌলিক অধিকার রক্ষা করার ব্যাপারে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।ষোড়শ সংশোধনীর ব্যাপারে বিচার বিভাগের ভূমিকার কথা স্মরণ করে প্রবীণ এই আইনজীবী বলেন, আদালত কঠিন কঠিন সময়ে শক্ত অবস্থান নেন। বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগ বা অন্য কোনো মহল থেকে চাপ পড়ছে কি না, নিয়মও ঠিকমতো হচ্ছে কি না, সেসব বিষয়ে জনগণ সচেতন থাকলে বিচার বিভাগ স্বাধীন থাকে। তিনি আরও বলেন, আদালত রায় দেওয়ার পরে বিচারককে সরিয়ে দেওয়া হলে তখন আর স্বাধীনভাবে দায়িত্ব পালন সম্ভব হয় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন