News71.com
 Bangladesh
 26 Apr 19, 12:57 PM
 89           
 0
 26 Apr 19, 12:57 PM

নুসরাত হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না॥ প্রধানমন্ত্রী

নুসরাত হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে গণভবনে ব্রুনেই-এ সরকারি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে নুসরাত হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নিজে কথা বলায় তাকে ধন্যবাদ জানান একাত্তর টিভির সাংবাদিক ফারজানা রূপা।এরপর প্রধানমন্ত্রী বলেন, আমি নিজেই এ বিষেয়ে উদ্যোগ নিয়েছি। কারণ আমি উদ্যোগ না নিলে তো মেয়েটিকে চরিত্রহীন বানিয়ে দেওয়া হতো। এছাড়া তাকে নিয়ে নানা ধরনের কথা বলা হতো। এজন্য আমি নিজেই এ বিষয়ে ব্যবস্থা নিয়েছি। এ হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।

উল্লেখ্য, বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার ব্রুনাই সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২১ থেকে ২৩ এপ্রিল ব্রুনাই সফর করেন। সফরে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি বিনিময় নোট স্বাক্ষরিত হয়। এটাই ছিল ব্রুনাইতে প্রধানমন্ত্রীর প্রথম সফর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন