News71.com
 Bangladesh
 26 Apr 19, 06:15 AM
 120           
 0
 26 Apr 19, 06:15 AM

শ্রমিকদের বিদেশ যাওয়ার ন্যূনতম যোগ্যতা ৫ম শ্রেণী

শ্রমিকদের বিদেশ যাওয়ার ন্যূনতম যোগ্যতা ৫ম শ্রেণী

নিউজ ডেস্কঃ বিদেশ যেতে আগ্রহী শ্রমিকদের জন্য তথ্যভাণ্ডার (ডিজিটাল ডেটাবেইজ) তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জানুয়ারি থেকে তথ্যভাণ্ডার তৈরির কাজ শুরু করবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রমিক হিসেবে বিদেশ যেতে আগ্রহীদের কমপক্ষে পঞ্চম শ্রেণী পাস হতে হবে। সর্বনিু এ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে গড়ে ওঠা তথ্যভাণ্ডার থেকেই চাহিদা অনুযায়ী পরবর্তীতে শ্রমিকদের বিদেশ পাঠানো হবে। বিশ্ব শ্রমবাজারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেই এ উদ্যোগ।

সূত্র বলছে, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দক্ষ মানবসম্পদ উন্নয়নে দেশের প্রতিটি উপজেলা থেকে বছরে এক হাজার শ্রমিককে প্রশিক্ষণ দেবে সরকার। এর মাধ্যমে বছরে প্রায় ৫ লাখ প্রশিক্ষিত শ্রমিক তথ্যভাণ্ডারে অন্তর্ভুক্ত হবেন। এ লক্ষ্যে গত ২১ মার্চ সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিষয়টিতে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। শ্রমিকদের প্রশিক্ষণমূলক কর্মশালা নিয়ে একটি গাইডলাইনও চূড়ান্ত করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, আগামী ৫ বছরে অভ্যন্তরীণ ক্ষেত্রে এক কোটি ২৮ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। সঙ্গে উপজেলা পর্যায় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকদের বিদেশে পাঠানো হবে কর্মসংস্থানের জন্য। এ পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশে বেকার সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশা নীতিনির্ধারকদের। তারা বলছেন, যারা বিদেশে কর্মসংস্থানের জন্য যাবেন, তাদের আগেভাগে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। কেননা যারা বিদেশে যাচ্ছেন তাদের বেশিরভাগই অশিক্ষিত ও অদক্ষ শ্রমিক। ফলে তারা স্বল্প মজুরিতে কাজ করছেন, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন