News71.com
 Bangladesh
 26 Apr 19, 06:13 AM
 116           
 0
 26 Apr 19, 06:13 AM

দুই আদিবাসী তরুণীকে গণধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেফতার॥

দুই আদিবাসী তরুণীকে গণধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেফতার॥

নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুরে দুই আদিবাসী তরুণীকে গণধর্ষণের মামলায় প্রধান আসামি রতনকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র্যা ব।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার ঢোলভাঙ্গা গ্রামের বুধুয়া মিনজির ছেলে রতন মিনজির সঙ্গে স্বপ্নার প্রেমের সম্পর্ক ছিল। ১৮ এপ্রিল মোবাইল ফোন করে তাকে দেখা করতে ডাকে রতন। বিকেলে চাচাতো বোনকে নিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় স্বপ্না। সেখানে রতন ও তার তিন বন্ধু মিলে একটি নির্জনস্থানে নিয়ে স্বপ্না এবং চাচাতো বোনকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরদিন শুক্রবার বিকেল সাড়ে ৩টায় স্বপ্না ও তার বোন বাড়ি ফিরে। বিকেল ৫টায় স্বপ্না টপ্য শয়ন ঘরে তীরের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় স্বপ্নার বোন পরিতা টপ্য বাদী হয়ে রতনসহ তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন