
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এ সময় তিনি আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লোটে শেরিং টেলিফোন করেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং। জানা যায়, সম্প্রতি শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় শেখ হাসিনার নিকটাত্মীয় জায়ান চৌধুরীসহ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং সমবেদনা জানান লোটে শেরিং। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং লোটে শেরিং তার সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। প্রসঙ্গত গত রোববার শ্রীলঙ্কায় ইস্টার সানডে চার্চ ও হোটেলে আত্মঘাতী সিরিজ বোমা হামলায় ৩৫৯ জন নিহত হয়েছেন। ওই হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আত্মীয় জায়ান চৌধুরী নিহত হয়।