News71.com
 Bangladesh
 25 Apr 19, 10:47 AM
 188           
 0
 25 Apr 19, 10:47 AM

শ্রীলঙ্কার মত বাংলাদেশেও হামলার চক্রান্ত করেছিল জঙ্গিরা॥প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শ্রীলঙ্কার মত বাংলাদেশেও হামলার চক্রান্ত করেছিল জঙ্গিরা॥প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার ইস্টার সানডে উপলক্ষে যে ভয়াবহ হামলা হয়েছে, জঙ্গিরা বাংলাদেশেও এমন হামলার চক্রান্ত করেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তা ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে গণভবন থেকে রাজশাহী-ঢাকা রুটে আন্তনগর বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেসের’ উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন। এদিকে শ্রীলঙ্কায় ওই হামলার পর ঢাকাসহ অন্যান্য কিছু জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়। বাংলাদেশের সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও শ্রীলঙ্কায় হামলার পর থেকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশে নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সারাদেশের মসজিদের ইমামদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, নিরীহ মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। কাউকে হত্যা করার মাধ্যমে কারো বিচারের অধিকার ইসলাম কাউকে দেয়নি। বিচার করবেন রাব্বুল আল আমিন। জুমার খুতবায় আপনারা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচার করবেন। আমরা শান্তি চাই। দেশে শান্তি থাকলে অবশ্যই উন্নয়ন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন