News71.com
 Bangladesh
 25 Apr 19, 04:27 AM
 397           
 0
 25 Apr 19, 04:27 AM

পুরোনো ইন্জিন দিয়েই আজ থেকে চলবে রাজশাহী-ঢাকা বিরতিহীন এক্সপ্রেস ট্রেন॥

পুরোনো ইন্জিন দিয়েই আজ থেকে চলবে রাজশাহী-ঢাকা বিরতিহীন এক্সপ্রেস ট্রেন॥

নিউজ ডেস্ক: পুরোনো ইন্জিন দিয়েই রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন বনলতা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি উদ্বোধন করেছেন। এই ট্রেনের বগি(কোচ) গুলো এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে ১২টি কোচ নিয়ে চলবে ট্রেনটি। আসন সংখ্যা ৯২৮। এর মধ্যে এসি চেয়ার ১৬০টি, শোভন চেয়ার ৬৪৪টি, খাবার গাড়িতে আসন ১০৮টি এবং পাওয়ার কারে ১৬টি। তবে সপ্তাহে ৭ দিন চলবে না, প্রতি শুক্রবার বন্ধ থাকবে।

ট্রেনটি রাজশাহী থেকে সকাল ৭টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে এবং ঢাকা থেকে ছাড়বে বেলা ১টা ১৫ মিনিটে এবং রাজশাহী পৌঁছাবে সন্ধ্যা ৬টায়। ট্রেনের ভাড়া একই রটে চলমান ট্রেনের ভাড়ার তুলনায় নন-স্টপ সার্ভিস চার্জ ১০ শতাংশ বেশি আরোপিত হবে।এছাড়া এই ট্রেনটিতে বাংলাদেশ রেলওয়ের প্রথম নিজস্ব ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সার্ভিসেস (বিআরসিটিএস) দ্বারা খাবার সরবরাহ করা হবে। খাবার মূল্য ১৫০ টাকাসহ শোভন চেয়ারের মূল্য ৪২৫ টাকা এবং এসি চেয়ারের মূল্য ৮৭৫ টাকা।যদিও পুরোনো ইন্জিন দিয়েই এই ট্রেন চালু হওয়ায় প্রাথমিকভাবে কাঙ্খিত গতিতে এটা চালানো সম্ভব হবে না। এনিয়ে ইতিমধ্যেই যাত্রীরা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে রেলওয়ের তরফে জানানো হয়েছে তারা যাত্রী পরিসেবার বিষয়ে সচেতন, আপাতত কতৃপক্ষের কাছে নতুন দ্রুত গতির ইন্জিন না থাকায় ব্যবহৃত ইন্জিনের সাহায্যেই ট্রেনটি চালু করা হল। তবে ভবিষ্যতে তাদের হাতে নতুন দ্রুত গতির ভাল ইন্জিন আসলেই এই ট্রেনে নতুন ইন্জিন সংযোজিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন