News71.com
 Bangladesh
 24 Apr 19, 04:05 PM
 128           
 0
 24 Apr 19, 04:05 PM

ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো থাকবে॥ ড: গওহর রিজভী

ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো থাকবে॥ ড: গওহর রিজভী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সাথে সম্পর্ক সবসময় ভালো থাকবে। আরও ভালো হবে। এতে আমাদের কোনও সমস্যা হবে না।আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে বিজেপি-কংগ্রেস যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এর কারণ হলো আমাদের এই সম্পর্ক দুই দেশের মানুষ ও সরকারের সঙ্গে।তিনি আরও বলেন, নতুন সরকার নতুন ম্যান্ডেট নিয়ে আসবে। মোদি সাহেব আসুক বা যে কেউ আসুক আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে।

এর আগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. গওহর রিজভী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ্ আলী ফরহাদ।এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ মুসা।অনুষ্ঠানে সরাইল উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও পাঁচজন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন