News71.com
 Bangladesh
 24 Apr 19, 03:36 PM
 121           
 0
 24 Apr 19, 03:36 PM

ফুফুর মরদেহ দেখতে লালমাটিয়ায় প্রধানমন্ত্রী

ফুফুর মরদেহ দেখতে লালমাটিয়ায় প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ শেখ কবির হোসেনের বোন হামিদা খানম রানুর মরদেহ দেখতে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের লালমাটিয়ার বাসায় যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন। হামিদা খানম সম্পর্কে শেখ হাসিনার ফুফু। হামিদা খানম রানু- এর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তা এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো বোন হামিদা খানম রানু আজ বুধবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর লালমাটিয়ায় নিজের বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। হামিদা খানম এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হামিদা খানম রানু বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেনের বোন। তাদের বাবা খান সাহেব শেখ মোশাররফ হোসেন বঙ্গবন্ধুর চাচা ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন