News71.com
 Bangladesh
 24 Apr 19, 11:23 AM
 129           
 0
 24 Apr 19, 11:23 AM

ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে তিন দিন বিমানের সরাসরি ফ্লাইট

ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে তিন দিন বিমানের সরাসরি ফ্লাইট

নিউজ ডেস্কঃ ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৩ মে থেকে প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন সোম, বৃহস্পতি ও শনিবার ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৩টায় ফ্লাইটটি ছেড়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে। আবার দিল্লির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে ঢাকায় অবতরণ করবে রাত ৯টা ২০ মিনিটে। ঢাকা-দিল্লি-ঢাকা রুটে ভাড়া রিটার্ন টিকিট এক মাস মেয়াদে ইকোনমি ক্লাসে ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ৩০০ ডলার এবং এক বছর মেয়াদে ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ৩২০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে বিমান এই রুটের টিকিটের ওপর ১৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে। ৩০ মে’র মধ্যে যারা টিকিট ক্রয় করবেন তারা এই সুযোগ পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন