
নিউজ ডেস্ক: একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় নেত্রকোনার দুই আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণ হওয়ায় আজ বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।দণ্ডিতরা হলেন- হেদায়েত উল্লাহ ও সোহরাব ফকির।