News71.com
 Bangladesh
 24 Apr 19, 04:22 AM
 99           
 0
 24 Apr 19, 04:22 AM

গত মার্চেই ১১ লাখ ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে॥  

গত মার্চেই ১১ লাখ ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে॥   

নিউজ ডেস্কঃ মার্চ মাসে মোট সারাদেশে ১১ লাখ ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে। এতে করে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৩১ লাখে পৌঁছেছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এক মাসে ব্যবহারকারীর এই বর্ধিত হওয়া এ যাবতকালে সবচেয়ে বেশি। পরিসংখ্যানে দেখা গেছে, মোবাইল ফোন ভিত্তিক সংযোগ নেয়া গ্রাহক সবচেয়ে বেশি। ৮ কোটি ৭৩ লাখ ব্যবহারকারী মোবাইল ফোন ভিত্তিক সংযোগ ব্যবহার করছে। অন্য ওয়াইম্যাক্স ব্যবহারকারীর সংখ্যা ৬১ হাজার এবং আইএসপি ও পিএসটিএন আওতায় রয়েছে ৫৭ লাখ ৩১ হাজার ব্যবহারকারী।

গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে ইন্টারনেট ব্যবহার হঠাৎ করে নেমে যেতে দেখা যায়, তবে চলতি বছর জানুয়ারি মাস থেকে আবার উর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় এবং তা অব্যাহত রয়েছে। তারা নেমে আসার এই প্রবণতার জন্যে গত বছর অক্টোবরের শেষ দিকে চালু হওয়া মোবাইল নাম্বার পোর্টেবিলিটি (এমএনপি)কে কারণ বলে মনে করছে। মোবাইলফোন ব্যবহারকারীদের মধ্যে যারা কয়েকটি সিম ব্যবহার করে থাকেন তারা সংযোগের সঙ্গে তাদের নাম্বার যুক্ত করার সিদ্ধান্ত নেয়ায় এই পরিস্থিতি হয়। এছাড়া টেলিকম রেগুলেটর কর্তৃক মোবাইল অপারেটরদের ইন্টারনেট প্যাকেজগুলোর সংখ্যা ও মেয়াদের ক্ষেত্র সীমিত করে দেয়ায়ও আংশিকভাবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নেমে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন