News71.com
 Bangladesh
 23 Apr 19, 05:32 AM
 145           
 0
 23 Apr 19, 05:32 AM

ডিএমপি’র অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬

ডিএমপি’র অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬

নিউজ ডেস্ক: রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১০৮১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ গ্রাম ১২১০ পুরিয়া হেরোইন, ১৩০ লিটার ফেন্সিডিল ও ১৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

২২ এপ্রিল, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৩টি মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন