News71.com
 Bangladesh
 23 Apr 19, 03:54 AM
 133           
 0
 23 Apr 19, 03:54 AM

নুসরাত হত্যায় সরাসরি জড়িত ছিল পাঁচজন॥পিবিআই স্পেশাল এসপি ইকবাল

নুসরাত হত্যায় সরাসরি জড়িত ছিল পাঁচজন॥পিবিআই স্পেশাল এসপি ইকবাল

নিউজ ডেস্ক: নুসরাত হত্যাকান্ডে সরাসরি পাঁচজন জড়িত ছিল। এরা হলেন- শামিম, জোবায়ের, জাবেদ হোসেন, কামরুন নাহার মনি ও উম্মে সুলতানা পপি। উম্মে সুলতানা পপি নুসরাতকে ছাদে ডেকে নিয়ে যায়, তার হাত ও পা বাঁধতে সহায়তা করে এবং তার পা চেপে ধরে রাখে। শামীম নুসরাতকে চেপে ধরে রাখে। কামরুন নাহার মনি নুসরাতের বুকে চেপে ধরে রাখে। তারা নুসরাতের কাছ থেকে মামলা প্রত্যাহারের জন্য কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের। রবিবার আদালতে জোবায়েরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে সাংবাদিকদের এসব কথা জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল এসপি মো. ইকবাল। পিবিআই মামলার রিমান্ডে থাকা আসামি জোবায়েরকে নিয়ে শনিবার সোনাগাজীর ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে জোবায়েরের দেওয়া জবানবন্দির ভিত্তিতে সোনাগাজী সরকারি কলেজের কাছে ডাঙ্গিখাল থেকে নুসরাত হত্যাকান্ডে ব্যবহার জোবায়েরের পরিধান করা বোরকাটি উদ্ধার করে। এদিকে এ হত্যামামলায় মোট ২৫ থেকে ২৮ জন সম্পৃক্ত ছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। আলোচিত এ মামলায় এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআই। এদের মধ্যে রয়েছে মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলা, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলম, শিক্ষক আবছার উদ্দিন, সহপাঠী আরিফুল ইসলাম, নূর হোসেন, কেফায়াত উল্যাহ জনি, মোহাম্মদ আলাউদ্দিন, শাহিদুল ইসলাম, অধ্যক্ষের ভাগনি উম্মে সুলতানা পপি, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন, নুর উদ্দিন, শাহাদাত হোসেন, মো. শামীম, কামরুন নাহার মনি, আবদুর রহিম শরিফ, হাফেজ আবদুল কাদের, সোনাগাজী আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, ইফতেখার হোসেন রানা ও ইমরান হোসেন মামুন। এদের মধ্যে মামলার এজাহারভুক্ত আটজনের মধ্যে সব আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন