News71.com
 Bangladesh
 20 Apr 19, 01:41 PM
 289           
 0
 20 Apr 19, 01:41 PM

নিরাপদ সড়ক চাই॥ সারাদেশে সড়ক দূৰ্ঘটনায় নিহত ১০, আহত ১০

নিরাপদ সড়ক চাই॥ সারাদেশে সড়ক দূৰ্ঘটনায় নিহত ১০, আহত ১০

নিউজ ডেস্কঃ সারাদেশে সড়ক দূৰ্ঘটনায় আজ সাকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ জন নিহত হয়েছে। এরমধ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক ১ জন, চট্টগ্রাম-কক্সবাজার সড়ক দুর্ঘটনায় ১ জন, ময়মনসিংহের সদর উপজেলার ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪জন, সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলায় ১জন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১ শ্রমিক নিহত আর কুষ্টিয়ায় একই সড়কে এক ঘণ্টার ব্যবধানে ২জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসকল ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১০জন।

আমাদের সিরাজগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন জেলার সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম গোলাম মোস্তফা (২২)। সে সলঙ্গা থানার রামারচর গ্রামের ইলিম আলীর ছেলে। আজ শনিবার দুপুর একটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের র্যা ব-১২ এর সদর দপ্তরের সামনে এই ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ের থানার সার্জেন্ট আমিনুল ইসলাম ঘটনার সত্যয়া নিশ্চিত করেছেন।

এছাড়ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বাস-হিউম্যান হলার সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন যাত্রী। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পুকুরপাড়া চেয়ারম্যান বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী যাত্রী বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া গ্রামের আতাউর রহমানের স্ত্রী মোর্শেদা খাতুন গিনি (৪৫)। জানাগেছে আরকে পরিবহণের একটি বাস রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি সলঙ্গা থানার পুকুর পাড় চেয়াম্যান বাড়ি মোড় এলাকায় পৌঁছালে ঘটনাস্থলে ফিডার রোড থেকে মহাসড়ক পাড়াপারের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। এই দূর্ঘটনার আহত ২ জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদদাতা জানান, কক্সবাজার সড়কের দোহাজারীতে ট্রাক ও পিকআপ ভ্যানের চাপায় পড়ে মো. সোলায়মান (৫৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৫টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী বাজারের কাছে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যান ও চালভর্তি ট্রাকের চাপায় পড়ে নিহত হন তিনি। নিহত সোলায়মান ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বগের মুন্সীর বাড়ির মৃত গণি মিয়ার ছেলে। জানাগেছে, সড়কের পাশে একটি দাঁড়ানো পিকআপের সাথে চালভর্তি একটি ট্রাক মোড় ঘুরানোর সময় চাপা পড়ে গুরুতর আহত হন ট্রাকটির সহকারী সোলায়মান। তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়াও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় তামাকপাতাবোঝাই একটি ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক শ্রমিক। আজ শনিবার ভোরে উপজেলার চরম্বা ইউনিয়নের নাপারটিলা নয়াবাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. আইয়ুব আলী (২৩)। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের ধলিবিলা চাঁদারপাড়া এলাকার মো. নুরুল কবিরের ছেলে। এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত জালাল আহমদ নামের আরেক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ সংবাদদাতা জানান জেলার সদর উপজেলার ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় ৩টি গাড়ীর মধ্যকার এক সড়ক দুর্ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। আজ সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফুলপুর উপজেলার হাতিবান্দা গ্রামের মোরশেদ আলীর ছেলে ইউনুছ আলী (৫৫) এবং আব্দুল কুদ্দুস (৩৫)। অন্যরা হলেন একই উপজেলার রাইজান গ্রামের মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান (৬৫) ও তার সহধর্মিণী রহিমা খাতুন (৫২)। যাত্রীবাহী একটি সিএনজি ফুলপুর থেকে ময়মনসিংহের দিকে আসছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক যাচ্ছিল। এ দুই বাহনের মুখোমখি সংঘর্ষের সময় দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে একটি মাহেন্দ্রও দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। এ ঘটনায় আহত অপর দুজনকে ময়মনসিংহে মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে আমাদের কুষ্টিয়া সংবাদদাতা জানান, জেলার একই সড়কে এক ঘণ্টার ব্যবধানে ট্রাকচাপায় ঝরে গেছে দুজনের প্রাণ। আজ শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মিরপুর উপজেলার রানাখড়িয়া এলাকার রমজান আলী (৬৫) ও মির্জানগর গ্রামের সাবুল মণ্ডল (৪৫)। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ দুর্ঘটনায় সাব্দার মুন্সী ও আসহাব প্রামাণিক নামের ভ্যানের দুই আরোহী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন