News71.com
 Bangladesh
 20 Apr 19, 12:21 PM
 159           
 0
 20 Apr 19, 12:21 PM

শতভাগ দুর্নীতিমুক্ত হলে ফেরেশতা হয়ে যেতাম॥ঢাকা ওয়াসার এমডি

শতভাগ দুর্নীতিমুক্ত হলে ফেরেশতা হয়ে যেতাম॥ঢাকা ওয়াসার এমডি

নিউজ ডেস্ক: সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি গবেষণা প্রতিবেদনে ঢাকা ওয়াসাকে ‘অনিয়ম ভরপুর ও দুর্নীতিগ্রস্ত’ প্রতিষ্ঠান বলে উল্লেখ করা হয়েছে। আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, ওয়াসা দুর্নীতিগ্রস্ত নয়।আপনি কি বলতে পারেন ওয়াসা শতভাগ দুর্নীতিমুক্ত?– এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তাকসিম খান বলেন, ‘শতভাগ! এই শব্দটার বিষয়ে আমি বলতে পারব না। তবে আমরা দুর্নীতিমুক্ত, আমাদের এখানে সুশাসন আছে। শতভাগ দুর্নীতিমুক্ত হলে তো ফেরেশতা হয়ে যেতাম।’টিআইবির প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, টিআইবির গবেষণাপত্রের ফলাফলের প্রচারণার ধরন, কৌশল ও অ্যাপ্রোচ দেখে এটা সহজেই দৃষ্টিগোচর হচ্ছে যে, গবেষণার পারসেপশনভিত্তিক (উপলব্ধি) মনগড়া তথ্য দিয়ে ঢাকা ওয়াসাকে জনসম্মুখে অপমান করাই ছিল তাদের মূল লক্ষ্য।টিআইবির প্রতিবেদনে ‘এমডি তাকসিম ওয়াসায় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন’ বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে তাকসিমের মন্তব্য জানতে চান সাংবাদিকরা। কিন্তু মাউথ স্পিকারটি তার কাছ থেকে নিয়ে ওয়াসার বোর্ড পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিক শাবান মাহমুদ প্রশ্নের উত্তর দেন।

শাবান মাহমুদ বলেন, আমি বোর্ডের একজন সদস্য। দায়িত্ব পাওয়ার পর তাদের ৪টি সভায় যোগ দিয়েছি। এটি একেবারেই কল্পনাপ্রসূত অভিযোগ। কারণ পরিচালনা পর্ষদের সদস্যরা প্রত্যেকেই পেশাজীবী সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত প্রতিনিধি। কোনো মেরুদণ্ডহীন প্রাণী সেখানে সদস্যপদ পাননি।তিনি আরও বলেন, আজকে এমডি সাহেব (তাসকিম) আপনাদের নানা প্রশ্নের মুখোমুখি হয়ে যেভাবে নাস্তানাবুদ হওয়ার পর্যায়ে রয়েছেন, পরিচালনা পর্ষদে উনি এর চেয়েও ভয়াবহ পরিস্থিতিতে পড়েছেন। অনেক সিদ্ধান্ত উনি গত দুই থেকে আড়াই বছর ধরে নেয়ার চেষ্টা করলেও, পরিচালনা পর্ষদের কারণে সেগুলো গ্রহণ করতে পারেননি। দায়িত্ব পাওয়ার পরে আমার এমন কিছু (একনায়কতন্ত্রের প্রসঙ্গে) মনে হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন