News71.com
 Bangladesh
 20 Apr 19, 07:10 AM
 165           
 0
 20 Apr 19, 07:10 AM

ডিজিটাল বাংলাদেশ॥ মাঠে বসেই ডিজিটাল সেবা পাচ্ছেন কৃষক

ডিজিটাল বাংলাদেশ॥ মাঠে বসেই ডিজিটাল সেবা পাচ্ছেন কৃষক

নিউজ ডেস্ক: মাঠে বসেই ডিজিটাল সেবা পাচ্ছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রামের কৃষক।কৃষির মানোন্নয়নে, কৃষকের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে মিরপুর উপজেলা কৃষি অফিস। মিরপুরের কৃষির উন্নয়নে ডিজিটাল পরামর্শ পদ্ধতি ব্যবহার করে ব্যপক সাড়া ফেলেছে। কৃষকদের সেবা দিয়ে ইতিমধ্যেই আস্থা অর্জন করেছে এই অফিসের কর্মকর্তারা।ফসলের রোগবালাই, কোন সময়ে কোন মাসে ফসলের জন্য কি করনীয়- তাৎক্ষণিক পরামর্শ কৃষকদের মাঝে পৌঁছে খোলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজ। এই পেইজে কৃষির সকল তথ্য কৃষকের কাছে পৌঁছে যাচ্ছে খুব সহজেই।প্রতিনিয়িত কৃষি সচেতনতা বৃদ্ধিতে উপজেলা এবং ইউনিয়ন কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্রে কর্মরত কর্মকর্তারা কৃষকদের ডিজিটাল সেবার মাধ্যমে পরামর্শ দিচ্ছে।

উপজেলার আমলা ইউনিয়নের শাহাপুর মাঠে গিয়ে দেখা যায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: সাদ্দাম হোসেন বেশ কয়েকজন কৃষককে ডিজিটাল ট্যাবের মাধ্যমে কৃষি সেবা দিচ্ছেন। সেখানে তিনি বোরো জমিতে যাতে ব্লাস্ট রোগের আক্রমন না হয় এবং হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে- তার প্রতিকার সম্পর্কে কৃষকদের আগাম সতর্কতা দিচ্ছেন। সেই সাথে কৃষি বিষয়ক বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে ফসল ব্যবস্থাপনা, রোগ, পোকা-মাকড় সম্পর্কেও ধারণা দিচ্ছেন তিনি।দেখা যায়, মাঠে বসেই ডিজিটাল অ্যাপস এর মাধ্যমে নিজের ধানের জমিতে কোনো রোগ দেখা দিয়েছে কিনা- তা মিলিয়ে দেখছেন শাহাপুর এলাকার কৃষক খাইরুল মালিথা।খাইরুল বলেন, ’মোবাইলে ধানের চাষ করা, পোকা লেগেছে কিনা, রোগ হয়েছে কিনা- এসব দেখা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন