News71.com
 Bangladesh
 20 Apr 19, 05:44 AM
 534           
 0
 20 Apr 19, 05:44 AM

ভারতের লোকসভা নির্বাচন॥প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে লড়ছেন ইন্দিরা গান্ধী’র নাতনি প্রিয়াঙ্কা

ভারতের লোকসভা নির্বাচন॥প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে লড়ছেন ইন্দিরা গান্ধী’র নাতনি প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে এবারের লোকসভা নির্বাচনে মোদির বারাণসী আসন থেকে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ৷ উত্তরপ্রদেশ কংগ্রেস সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় এক সংবাদ মাধ্যম। এ খবর সত্য হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রিয়াঙ্কার নির্বাচনী লড়াই যে জমে উঠবে তা বলাই বাহুল্য।গত জানুয়ারি মাসেই সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। কংগ্রেসের অনেকেই মনে করছিলেন, এই আগমন ছিল সময়ের অপেক্ষা। তাকে এআইসিসির সাধারণ সম্পাদক করে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷

প্রিয়াঙ্কা রাজনীতিতে যোগ দেয়ার পর থেকেই এই জল্পনা চলছে যে, তিনি মোদির আসন বলে পরিচিত বারাণসী থেকেই নির্বাচন করবেন। কিন্তু এ নিয়ে এতদিন পর্যন্ত সরাসরি কিছু বলেনি কংগ্রেস বা প্রিয়াঙ্কা। কিন্তু এবার সে জল্পনা সত্যি হচ্ছে বলেই মনে হয়।বরাবরের মত এবারও বারাণসী আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোদি। কিন্তু এখনও এ আসনে কোনো প্রার্থী দেয়নি কংগ্রেস। এবার এখানে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হলে ভারতের প্রধানমন্ত্রী হিসেবেও কংগ্রেসের তরফে তার নাম মনোনীত হওয়ার সম্ভাবনাও জোরালো হবে বলেই মনে করা হচ্ছে ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন