News71.com
 Bangladesh
 18 Apr 19, 06:34 PM
 132           
 0
 18 Apr 19, 06:34 PM

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার পেলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ইমন॥

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার পেলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ইমন॥

মোঃ সাইফুল ইসলাম: কিশোরগঞ্জের কৃতী সন্তান কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন পিপিএম মার্চ ২০১৯ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে দ্বিতীয় বারের মতো চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন। চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আয়লা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. ইকবাল এবং মর্জিনা আক্তার এর একমাত্র পুত্র তানভীর সালেহীন ইমন ২৮তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে মেধা তালিকায় ২৫তম স্থান দখল করে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। করেমস্থলে পেশাদারিত্বের জন্য তানভীর সালেহীন ইমন ইতিমধ্যে রাষ্ট্রপকি পুলিশ পদক (পিপিএম) লাভ করেছেন। এছাড়া তিনি কাজের স্বীকৃতি স্বরূপ আইজিপি ব্যাজ লাভ করেন।চৌকস এই পুলিশ কর্মকর্তা কুমিল্লা সদর সার্কেলে ২০১৬ সালের শেষ দিকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। বাংলাদেশে পুলিশের সৎ, নির্ভীক, দক্ষ ও জনপ্রিয় তরুণ অফিসার তানভীর সালেহীন ইমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি সামাজিক, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন