News71.com
 Bangladesh
 18 Apr 19, 05:28 AM
 313           
 0
 18 Apr 19, 05:28 AM

রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে আগুন

রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে আগুন

নিউজ ডেস্ক: রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে আজ বৃহস্পতিবার ভোরে আগুন লেগেছে। ভোর ৫টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে কাজ শুরু করেছেন। এই কাঁচাবাজারে ৫০টির মতো দোকান রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। স্থানীয় ও মার্কেটের লোকজনও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভোর সোয়া ছয়টার দিকে এ তথ্য জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন