News71.com
 Bangladesh
 17 Apr 19, 04:42 PM
 431           
 0
 17 Apr 19, 04:42 PM

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল॥আমির হোসেন আমু

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল॥আমির হোসেন আমু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সফল শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জাতীর জনকের সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করছে। দেশ এখন সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে এগিয়ে চলছে। বুধবার সকালে মুজিবনগর আম্রকাননের শেখ হাসিনা মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসসেরন আয়োজনে অনুষ্ঠিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তনি বলেন, বঙ্গবন্ধুর দেওয়া ¯^াধীনতা এবং শেখ হাসিনার উন্নয়ন ছাড়া এদেশে কারো কোন অবদান নেই। বঙ্গবন্ধুর মুক্তির সংগ্রামে সফল নেতৃত্ব দিচ্ছেন তার কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশ যতই এগিয়ে যাবে যড়যন্ত্রকারীরা ততই মাথা উচু করে দাড়ানোর চেষ্টা করবে।

গৃহহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি, কেন্দ্রীয় সদস্য অ্যাড. আমিরুল ইসলাম, অ্যাড. রেজাউল করিম জোয়ার্দার, পারভিন জামান কল্পনা।

বিশেষ অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ বলেন, জিয়াউর রহমান ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছিল। তার স্ত্রী বেগম খালেদা জিয়া ত্রিশ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করে মুক্তিযুদ্ধকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিলেন। আব্দুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস যারা পালন করে না তারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না। ওই বিএনপি ও তাদের দোসরা কখনো মুজিবনগর দিবস পালন করেনা। কারণ তারা ¯স্বাধীনতার শত্রু। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করায় এদেশের জনগন জিয়াউর রহমানের মরনোত্তর বিচার করবে সেদিন বেশি দুরে নেই।আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমপি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, মেহেরপুর পৌর মেযর ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।

মুজিবনগর দিবসের অনুষ্ঠানে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরাসহ বিভিন্ন জেলার হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। এর আগে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসক মো: আতাউল গনি পতাকা উত্তোলন করেন। পরে সকাল ৯টার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন। পুস্পস্তবক অর্পন শেষে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিজিবি, পুলিশ, আনসার, বিভিন্ন শিক্ষা প্রকিতষ্ঠানের শিক্ষার্থী কুচকাওয়াজ প্রদর্শন করে। পরে আনসার সদস্যদের পরিবেশনায় বদলে যাও, বদলে দাও র্শীর্ষক গীতিনাটা প্রদর্শন করা হয়। বিকালে একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন