News71.com
 Bangladesh
 17 Apr 19, 07:31 AM
 94           
 0
 17 Apr 19, 07:31 AM

গাইবান্ধায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বাশুড়ি আটক

গাইবান্ধায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বাশুড়ি আটক

নিউজ ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মনিরুল ইসলাম (২৫)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনিরুলের স্ত্রী তন্নী ও শ্বাশুড়ি জাহানারাকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে শ্বশুর তারা মিয়া পলাতক রয়েছেন। গতকাল মঙ্গলবার ১৬ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের উত্তরঝাপর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মনিরুল ওই ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চার/পাঁচ মাস আগে তন্নীর সঙ্গে মনিরুলের বিয়ে হয়। ঘটনার রাতে মনিরুল উত্তরঝাপর গ্রামে তার শ্বশুর বাড়িতে অবস্থান করছিলো। রাতে শ্বশুর তারা মিয়ার বাড়ির সামনে মনিরুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, মনিরুলের শ্বশুর বাড়ির লোকজনের দাবি, পারিবারিক কলহের জের ধরে মনিরুল নিজেই নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন। তবে প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন