News71.com
 Bangladesh
 16 Apr 19, 07:30 AM
 139           
 0
 16 Apr 19, 07:30 AM

আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা কম, বাড়ছে তাপমাত্রা

আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা কম, বাড়ছে তাপমাত্রা

নিউজ ডেস্কঃ আগামী তিনদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হ্রাস পেতে পারে। তবে ক্রমেই বাড়ছে তাপমাত্রা। আজ মঙ্গলবার আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, আগামী তিনদিন দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হ্রাস পেতে পারে। তবে তাপমাত্রা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল বুধবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন