News71.com
 Bangladesh
 13 Apr 19, 05:57 AM
 125           
 0
 13 Apr 19, 05:57 AM

মেঘনা নদীর ভাঙ্গন পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী॥  

মেঘনা নদীর ভাঙ্গন পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী॥   

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের মেঘনা নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। গতকাল শুক্রবার ১২ এপ্রিল দুপুরে কমলনগরের মাতাব্বর হাট, মতির হাট, বাত্তিরখাল, রামগতির আলেকজান্ডার এলাকার ভাঙ্গন পরিদর্শন করেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন রামগতি ও কমলনগর সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পানি উন্নয়ন বোর্ডের ডিজি মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী জহির উদ্দিন আহম্মেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান সিরাজ, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুসা প্রমূখ।

পরে পানিসম্পাদ প্রতিমন্ত্রী মাতাব্বর হাট এলাকায় নদীর পাড়ে পথ সভায় বক্তব্য রাখেন। এ সময় নদী ভাঙ্গন এলাকার জনগণ, রামগতি ও কমলনগর উপজেলার চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রামগতি ও কমলনগর উপজেলার ৩৭ কিঃ মিঃ নদী ভাঙ্গন রয়েছে। এর মধ্যে ২০১৩ সালে একনেকে সাড়ে ৫ কিঃ মিঃ ডিপিপি অনুমোদন হয়। ইতোমধ্যে এই সাড়ে ৫কিঃ মিঃ কাজ সম্পন্ন হয়। বর্তমানে বাকী কাজ না করায় ভাঙ্গন আরো প্রকট হয়ে উঠে। মেঘনা নদীকে ড্রেজিং করে নদীর গতি প্রবাহ পরিবর্তন করে তীর রক্ষা করার জন্য পথ সভায় দাবি করেন এলাকার জনগণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন