News71.com
 Bangladesh
 12 Apr 19, 02:17 PM
 121           
 0
 12 Apr 19, 02:17 PM

নতুন কোনো রাজনৈতিক দল করার ইচ্ছে নেই॥ জাামায়াত নেতা ব্যারিস্টার রাজ্জাক  

নতুন কোনো রাজনৈতিক দল করার ইচ্ছে নেই॥ জাামায়াত নেতা ব্যারিস্টার রাজ্জাক   

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেছেন, ‘ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক দল করারও ইচ্ছে নেই।’ ‘অ্যান ইভিনিং উইথ ব্যারিস্টার আবদুর রাজ্জাক’ নামে গতকাল বৃহস্পতিবার ১১ এপ্রিল লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে আবদুর রাজ্জাকের আইন পেশার ৪০ বছরের জীবন নিয়ে আলোচনা করা হয়। ওই অনুষ্ঠানে সাংবাদিকরা তার কাছে জানতে চান– জামায়াতের সঙ্গে এখন তার সম্পর্ক কেমন? উত্তরে রাজ্জাক বলেন, ‘জামায়াতের সঙ্গে আমার সম্পর্ক ভালো, তবে তাদের (জামায়াতের) ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমি কিছু জানি না।’

এ সময় বাংলাদেশের জুডিশিয়ারি ব্যবস্থা আগের মতো নেই বলে মন্তব্য করেন এ আইনজীবী। ব্রিটিশ বাংলাদেশি বিচারক বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। অনুষ্ঠানে ব্যারিস্টার রাজ্জাক নিজের আইন পেশার অভিজ্ঞতার কথা বর্ণনা করেন এবং অনুষ্ঠানে আগতদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। যুক্তরাজ্যে বসবাসকারী জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও জামায়াত সমর্থক লোকজন উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন