News71.com
 Bangladesh
 12 Apr 19, 02:08 PM
 61           
 0
 12 Apr 19, 02:08 PM

হয়রানি এড়াতে হজযাত্রীদের ইমিগ্রেশন সৌদির বদলে বাংলাদেশে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

হয়রানি এড়াতে হজযাত্রীদের ইমিগ্রেশন সৌদির বদলে বাংলাদেশে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, বাংলাদেশি হজযাত্রীদের দুর্ভোগ কমাতে হজ ব্যবস্থাপনায় বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে। সে হিসেবে এ বছর ঢাকার আশকোনা হজ ক্যাম্পে বাংলাদেশের ইমিগ্রেশন সম্পন্ন করার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি এক্সক্লুসিভ জোনে সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন করা হবে। এছাড়া আটটি বিভাগে জেলাসদরের ডিসি অফিসে হাজিদের আঙ্গুলের ছাপ নেওয়া হবে। আজ শুক্রবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ধর্ম প্রতিমন্ত্রী আরও জানান, ইমিগ্রেশন কার্যক্রম সুচারুভাবে সম্পাদন করতে হজ ভিসার জন্য দূতাবাসে পাসপোর্ট জমা দেওয়ার আগেই দেশের আট বিভাগে প্রত্যেক হজযাত্রীর দশ আঙ্গুলের হাতের ছাপ সংগ্রহ করা হবে। একই সঙ্গে ছবি তোলা ও পাসপোর্ট স্ক্যান করা হবে। আট বিভাগের প্রতিটি জেলা সদরের ডিসি অফিসে সৌদি আরবের টেকনিক্যাল প্রতিনিধি দলের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে শাহজালালে সৌদি কর্তৃপক্ষের কার্যক্রম সহজ হবে। সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্জে যাবেন। মোট হজযাত্রীদের শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ও অবশিষ্ট ৫০ ভাগ সৌদি এয়ার লাইন্সে করে সৌদি গমন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন