News71.com
 Bangladesh
 12 Apr 19, 02:07 PM
 75           
 0
 12 Apr 19, 02:07 PM

সরকার বাকশাল ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য বিএনপি নেতাকর্মীদের হত্যা করছেঃ বিএনপি মহাসচিব

সরকার বাকশাল ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য বিএনপি নেতাকর্মীদের হত্যা করছেঃ বিএনপি মহাসচিব

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী সরকার দেশে পুরানো বাকশাল ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও গণতন্ত্রশূন্য করতে বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের হত্যা, গুমের পাশাপাশি তাদের বিরুদ্ধে অসত্য মামলা দায়ের করে কারাগার ভরছে। সত্যকে মিথ্যায় এবং মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পুলিশ কাস্টডিতে আইন-শৃঙ্খলা বাহিনীর শেখানো বুলি বলানোর জন্য বিরোধী নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছে। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

ফখরুল বলেন, পাশবিক নিপীড়ন-নির্যাতনে কারাগারে বন্দি অসুস্থ বিএনপি নেতা-কর্মীদের বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার অভিযান চালানোর অংশ হিসেবে কারাগারে বন্দি বিএনপি নেতাকর্মীদের বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ফখরুল বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এম এ শামীম আরজু কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুতে দল ও দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়ে ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করলো তা মহিমান্বিত। এ শোকাবহ ঘটনা গণতন্ত্রের সংগ্রামে আন্দোলনরত নেতাকর্মীদের আরও শক্তি যোগাবে। আমি সরকারের এহেন মানবতাবিরোধী ঘৃন্য আচরণের তীব্র নিন্দা জানাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন