
নিউজ ডেস্কঃ গাজীপুর মহানগরীর প্রাচীন ও অন্যতম বৃহৎ জয়দেবপুর বাজার পরিচালনা নতুন কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ ২৯ বছর পর এ কমিটি গঠিত হল। বাজারের প্রবীণ ব্যবসায়ী মো. আ. রাজ্জাককে সভাপতি ও মো. হাবিবুর রহমান ভুইয়াকে সাধারণ সম্পাদক করে গতকাল বৃহস্পতিবার দুপুরে ৬১ সদস্যের ওই কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা রাখা হয়েছে মেয়র মো. জাহাঙ্গীর আলমকে। তিন বছরের জন্য গঠিত কমিটিকে বিকেলে অনুমোদন দিয়েছেন মো. জাহাঙ্গীর আলম।