News71.com
 Bangladesh
 12 Apr 19, 02:02 PM
 153           
 0
 12 Apr 19, 02:02 PM

আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং॥

আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং॥

নিউজ ডেস্কঃ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং চারদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন। আজ শুক্রবার সকাল ৮টার পর রয়েল ভুটান এয়ারলাইনসে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। স্বাক্ষরিত হবে কয়েকটি চুক্তি। সফরের শুরুতেই সকালে ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেরিং। আজ শুক্রবার দুপুরে বারিধারায় ভুটান দূতাবাসে যাবেন তিনি। বিকালে বুদ্ধিস্ট মোনাস্টারি কমপ্লেক্স, বাসাবো, সবুজবাগ এবং এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গেও এদিন বৈঠক করবেন ভুটানের প্রধানমন্ত্রী।

আগামী শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে (শিমুল) দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানের বাণিজ্য সুবিধা ছাড়াও কৃষি ও স্বাস্থ্য খাতে কয়েকটি চুক্তি সই হতে পারে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে (চামেলী) দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে। সফরকালে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং। এছাড়া তিনি যেখানে পড়াশোনা করেছেন সেই ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও রয়েছে তার সফরের তালিকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন