
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এক সভা আগামীকাল বিকাল পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহাস্পতিবার এ কথা জানানো হয়। এতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি সংশ্লিষ্ট সকলকে আগামীকাল যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।