
জাবি প্রতিনিধি: ১০ এপ্রিল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় খেলার মাঠে ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) খেলোয়াড়দের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়। প্রসঙ্গত, বুধবার বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশীপ-২০১৯ এর হ্যান্ডবল (পুরুষ) টিমের জাবি বনাম ইবি সেমিফাইনাল খেলা ছিল। কিন্তু খেলার একপর্যায়ে ইবির এক খেলোয়াড় জাবির এক খেলোয়াড়ের সাথে ফাউল করলে পাশে থাকা উত্তেজিত দর্শকরা ইবির খেলোয়াড়দেরকে মারধর করে। এতে ইবির ১২ জন আহত হয়েছে বলে ইবির পক্ষ থেকে দাবি করা হয়েছে।