News71.com
 Bangladesh
 11 Apr 19, 06:57 AM
 148           
 0
 11 Apr 19, 06:57 AM

মোহাম্মদপুরে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

মোহাম্মদপুরে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নবী হোসেন (৪৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলিসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী। তিনি বলেন, ভোরে ঢাকা উদ্যান এলাকায় পূর্বনির্ধারিত চেকপোস্ট চলাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একদল অস্ত্রধারী র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ী নবী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নিহত ঘোষণা করেন। ‘বন্দুকযুদ্ধে’ র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও জানান কমান্ডার মহিউদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন