News71.com
 Bangladesh
 11 Apr 19, 06:52 AM
 151           
 0
 11 Apr 19, 06:52 AM

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারা সংশোধনের নির্দেশ

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারা সংশোধনের নির্দেশ

নিউজ ডেস্কঃ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারা ৬ মাসের মধ্যে সংশোধন করে আপোষযোগ্য বিধান করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে এ নির্দেশ দেওয়া হয়েছে। এই আইন সংশোধনে আইন মন্ত্রণালয়কে সহযোগিতা করতে বলা হয়েছে। এই আইন সংশোধন না হওয়া পর্যন্ত হাইকোর্টের এই রায়কে অনুসরণ করতে দেশের সকল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকদের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে ১১ (গ) ধারার কোনো মামলা উভয়পক্ষ আপোষ করতে চাইলে সে সুযোগ দিয়ে মামলা নিষ্পত্তি করতে বলা হয়েছে। পাশাপাশি ওই ধারায় চট্টগ্রাম আদালতে ২০১২ সালের ২৩ জুলাই লাভলি আক্তারের করা মামলায় তার স্বামী শফিকুল ইসলামকে দেওয়া ৩ বছরের সাজা বাতিল করেছেন হাইকোর্ট। লাভলি আক্তার ও শফিকুল ইসলামের জবানবন্দী গ্রহণ করে আজ বুধবার এ রায় দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন